Monday, October 9, 2017

208 .||--বিশ্বাস--||

208.||--বিশ্বাস--||--09/10/2017::::---

"বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।"//
জ্ঞান ও সত্যের যেমন নাই নির্দিষ্ট সংজ্ঞা,//
বিশ্বাসের নাই তেমন সর্বজনসম্মত সংজ্ঞা।//
বিশ্বাস তো নিশ্চয়তার উপর আস্থা,//
বিশ্বাস মানে হতে পারে আস্থা অথবা ভরসা।//
বিশ্বাস যত বেশি সন্দেহ তত কম বেশি ভরসা।//
বিশ্বাস মানে হতে পারে আশা বা আশ্বাস,//
মনে প্রানে একান্ত  ভরসা করার ইচ্ছা।//

বাড়তে পারে  নিজের  ভক্তি, দৃঢ়বিশ্বাসে,//
অতিবিশ্বাস রূপান্তর হয় অন্ধবিশ্বাসে।//
ধর্মেবিশ্বাস দিতে পারে মনের শান্তি,/
ধর্মেগোড়ামী গড়ে তোলে নানান অশান্তি।//
মানুষ কে বিশ্বাস করা একান্ত উচিত,//
বিশ্বাস যোগ্য মানুষ নির্বাচন বড় কঠিন।//
মানুষকে বিশ্বাস করা বড়ই কঠিন,//
অবিশ্বাস করা ততোধিক কঠিন।//
||--©➽-ANRC---fb 09/10/2017-----||
||===========================||

Thursday, October 5, 2017

207 .||---বিষ---||-


207 .||---বিষ---||--08/10/2017::--

বিষ আর বিষ,
চারিদিগে বিষ,
সংসার বিষ,বিষয় বিষ,
আকাশে বাতাসে বিষ।
প্রকৃতিও ভরে আছে বিষে,বিষে,
বিষ মানুষের নিঃশ্বাস-প্রশ্বাসে।
খাদ্যে বিষ, দুধে বিষ,
গরু হয়েছে শহর ছাড়া,
প্যাকেটের দুধেই কাজ সারা।
সে দুধেও তো কিজানি কি ভরা।
মাছ খাবে?তাওতো বিষে ভরা।
খাবে ডিম সে তো প্লাস্টিকের ক্রীম,
আজকাল চাউল, ডাল, ভুট্টার হল্লা,
সবই নাকী প্লাস্টিকের জেল্লা।
সাগ সবজি ফল মূল আপেল কলা,
সবেতেই কীট নাশক ও বিষে ভরা।
বিষে ভরা মোদের দেশ,
ভাবনার নাই কোন শেষ,
তবুও আমরা আরামেই আছি বেশ।
খাই খাই করেই মরি ―
বাজারে গেলেই হাঁপিয়ে মরি।
কিখাব আর কিখাবনা,
সবেতেই বিষের যাতনা,
এতো বিষ খেয়েও আছি বেশ,
এই আমাদের সচ্ছ দেশ।
তেলে ভেজাল জলে ভেজাল,
ভেজালে ভেজালে কাটে ভেজাল,
বিষে বিষে বিষঃ ক্ষয় হয়।
সচ্ছ ভারতের সর্বত্র বিষ ময়।
আমরা কত উন্নত ভেজালে পারদর্শী,
ভেজাল ও বিষে ঘেরা আমরা দেশবাসী।
বাঙ্গালীর প্রিয় নানান মিষ্টি,
তাও ভেজাল রঙে ভরা নুতন নুতন সৃষ্টি।
ভেজাল ছানার পনির,ক্ষির,রসগোল্লা,
আহা কি সুন্দর পসরা সাজান জেল্লা।
খাবে খাও নির্ভয়ে,'আধার' কার্ড রেখো সাথে,
তানাহলে মরলেও স্থান হবেনা স্বশানে।
|||-©➽-ANRC--08/10/2017:::-------||
||========================||






206>|| বিরাম হীন চলা ||

    206>|| বিরাম হীন চলা ||     
          <-----©-আদ্যনাথ--->

কত যতন, কত কথা, কত অভিমান,
সবকিছু সহেও চলছিল অভিযান।
সংসারে কিছুই নাই সার,
আছে কেবলি অহঙ্কারের ভার।

অলীক স্বপ্নের পিছনে ছুটে,
এই সংসার সব নেয় লুটে।
তথাপি কলুর বলদের মতন
সংসার কলের কঠিন বাঁধন।

সংসারের সার সবটুকুই  গেল
সং টাই কেবল রয়ে গেল।
তবুও পিছনে ধায় কর্মের হায়,
কিহবে সংসারের উপায়।

নাজানি কেনরে কত কি মনে পরে,
জীবনের শেষ কোঠায় এসে।
কি পেলাম কি দিলাম হিসাব কে করে,
এই অলীক সংসারের ভার কাঁধে নিয়ে।

মন মানে না যাচাই তা পাইনা,
যেটুকু পেলাম তাতে মন ভরে না।
নুতন পাবার আশায় রোজ বসে থাকা,
শেষে বুকটাই হয়ে গেল ফাঁকা।

এত আলো তবুও অন্ধকার,
চাওয়া পাওয়া সকলি একাকার।
মরীচিকার পিছনে ছুটে,
কার কপালে কি জে জোটে।

শুরুর দিনের যৌবনের শক্ত হাত,
ছিল স্বপ্ন আর আশার সাথ।
ক্রমে ক্রমে  হলো সে শিথিল,
জানি ফিরবেনা আর সেই দিন।

এখনো চলছে প্রতীক্ষা,
মন করে চলে কতো না সমীক্ষা।
তবুও আসেনা সেই অমৃত ক্ষণ,
কোন ঠাকুর থাকবে কতক্ষন।

তবুও আছি যত ক্ষণ,
জানিনা কি প্রয়োজন।
শুধুই বাঁচার জন্য লড়াই,
এ পথ চলার বিরাম যে নাই।

         <-----©-আদ্যনাথ--->
     【--anrc-15/04/2019--】
     【=রাত্রি :11:42:43am=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
==========================

205 -||-কি হোল সাধুদের--||-Part ( 1 )+(2)-

205 -||-কি হোল সাধুদের--||-08/09/2017:::-
              Part ( 1 )

হোল কি দেশের সাধুদের?
ডিজিটাল ও সচ্ছতার গুঁতো তে,
সব বাবার ই ব্যস্ত হিম্মত দেখতে।
দেশহোচ্ছে  সচ্ছ ডিজিটাল,
দাড়ি বাড়িয়ে তিলক এঁকে,
সব বাবাই ভীষণ ক্রিটিক্যাল।
বাবাদের জয় জয়কার অসংখ চেলা,
গেরুয়া,নেংটি র আড়ালে চলছে কোন খেলা।
বাবারা ধ্যান যজ্ঞ্ ছেড়ে করছেন সেক্স কামনা,
সুন্দরী স্ত্রী ও শিশুর প্রতি এহেন কাম বাসনা।
সব বাবাদের বাজার ভালো চলছে কারবার,
বাবাদের তুষ্টি করতে চলছে কতনা জেরবার।

||-©➽-ANRC---08/09/2017:::-------||
||=========================||



136/A-||-কি হোল সাধুদের--||-08/09/2017:::-
                 Part ( 2 )

বাবাদের বাজার ভালো চলছিল সেলফি স্নাপ,
বাঁধ সাধলো সি সি আর ডিজিটাল য়্যাপ।
বাবারা দেখেন পর্ন আর সেক্সি একশন,
আজ কাল সব বাবারই সেক্স প্রয়োজন।
লজ্জ্যা ঘেন্না ভয় তিন থাকতেও নয়,
মনেহয় তাদেরই সাধু কয়।
শিশু নির্যাতনে ওস্তাদ বলে মনেহয়।
সমাজে সবকিছুরই আছে সীমা অন্ত,
সাধুদের ব্যভিচারের নাই কোন অন্ত।
সাধু ও বাবাদের দিনদিন বাড়ন্ত কুকর্ম,
চিন্তিত অশান্ত সমাজ একেমন ধর্ম।
তাই একে একে সব বাবাই যাচ্ছে জেল
যারা বাকি তারাও দেখাছে খেল।
তাদের লাগবে একটু সময়,
তারা একটু বেশি ধূর্ত প্রভাব শালী হয়।
আসছে দিন সব বাবারই ফুরোবে দিন,
আজীবন জেলের ভেতরেই কাটা উচিত দিন।
জানি ওদের সত্তর হবে মুক্তি বাজিয়ে তুরী,
ওদের পেছনে আছে ক্ষমতাবান ভূরি ভূরি।
||--©➽-ANRC---08/09/2017:::-------||
||=========================||



204 .||-যুগ বদলাইয়াছে-||--

204 .||-যুগ বদলাইয়াছে-||-21/09/2017:::--

পরিবর্তন তো জীবনের ধর্ম।
বর্তমান প্রজন্মের সন্তানেরা
সাক্ষাতে,আলাপে,অভিসারের অপেক্ষা
স্মার্ট ফোনের সাথে সময় কাটাতে ব্যস্ত।
প্রেম ও অভিসারের পক্ষে স্মার্ট ফোন ভালো।
কারন যাহার সহিত করিব প্রেম বাসীব ভালো,
উইক এন্ডে তে প্রাণ খুলে অভিসারে যাইবো,
তাঁর একটু আগে জানাতে স্মার্ট ফোন ভালো।
প্রেমের আগে জানা থাকা টা একটু ভাল।
দশ হাত বদলাইয়া, মিলিয়া, নিশিয়া,
শেষে প্রেমকে বাছিয়া লওয়া মোটেও নয় ভালো।
আগে জানিয়া বুঝিয়া পা বাড়ানোই শ্রেয়।
তবে থাকেই কিছু ঝুঁকি ভুল অভিসারের।
স্মার্ট ফোনেকি আর জানাজাবে সঙ্গীর,
স্বভাব ও চরিত্র কেমন হবে সঙ্গীর ভাব ভঙ্গি?

(অতীতে দূরবর্তী মানুষের সাথে তাৎক্ষণিক
সম্মুখ সাক্ষাৎ ছিল অসম্ভব।
প্রযুক্তি গত এক দশকে যোগাযোগ ব্যাবস্থ্যার
বিশেষ হয়েছে উন্নত ।)

বিজ্ঞানের অগ্রগতি ও প্রযুক্তির দৌলতে,
আজ দূরত্ব ব্যবধান শূন্য প্রায়,
স্রোবন ও দর্ষেন্দ্রিয় ব্যবধান শূন্য প্রায়।
প্রযুক্তি পঞ্চেন্দ্রিয়র দুই ইন্দ্রিয়কে করেছে জয়।
আর তিনকে করতে পারলে জয়,
ব্রহ্মান্ডই প্রযুক্তি অধীনে হয়।
বিজ্ঞান খুঁজেছে ঈশ্বরকণার অস্তিত্ব,
চলছে প্রচেষ্টা খুঁজতে ব্যাখ্যা ঈশ্বরত্ব।
প্রযুক্তির যুক্তি উপযুক্ত করতে বিশেজয়,
প্রযুক্তির উদ্যেশ্য ঈশ্বরের আসন জয়।
প্রযুক্তির কল্যানে আরাম সুখ ভোগ,
প্রযুক্তির কল্যানে ঘটছে কতো দুর্ভোগ।
যুগের পরিবর্তনের সাথে
প্রযুক্তির কল্যানে বন্ধুর অভাব নাই,
কিন্তু প্রকৃত বন্ধু কজন পাই,
সবইত fb বন্ধু, fb means
Only see the Face and go back
তাহলে আসল বন্ধু কোথা পাই?
প্রযুক্তির কল্যানে স্মার্ট ফোনে তাই
দেয় তো অনেকটাই,
যাচাই দেবে তাহাই,
দৃষ্টি ভোগ,মনের মনোযোগ,যা চাইবে তাহাই।
জ্ঞানের সাগর তো বটে,
লুকিয়ে চুড়িয়ে পর্নেও সময় কাটে।
বিশ্ব ব্রহ্মানন্ডের আনাচে কোনাতে
সবকিছুই পাওয়া যাবে অনায়াসেতে।
শুধু তিনটি ইন্দ্রিয় স্পর্শ,গন্ধ,স্বাদ, বাদে,
বদলাইয়াছে যুগ,মানুষের চরিত্র টি বাদে।
প্রযুক্তির কল্যানে বাড়িছে ভেলকির খেল
নিত্য নুতন সাধুদেরও শাস্তি হচ্ছে জেল।
একে একে সব বাবাই যাচ্ছে জেল
যারা বাকি তারাই দেখছে খেল।
আসছে দিন সব বাবাই নাচবে ধীন ধীন,
জেলের ভেতরেই কাটবে দিন।
দেশ ও দশের উন্নতি ডিজিটালে ভরকরে,
সর্বত্যাগী সাধুরাও আর্মফোর্স নিয়ে চলে।
সাধুরা ছেরেছে কমন্ডুল,ত্রিশূল,
সঙ্গীকরেছেন রূপসী কন্যা আর স্মার্ট ফোন।
পর্ন ছবি ও রূপসী কন্যাই সাধুদের কামনা।
যুগ বদলাইয়াছে,ডিজিটাল,সচ্ছতার কল্যানে,
শিক্ষা,সংস্কার থাকুক পোস্টারের আড়ালে।
ডিজিটালে বাজবে ডি-জে,টি ভি পোগ্রাম।
সচ্ছতায় গাছ কেটে পরিবেশ হবে সাফ।
সংস্কারে বাড়বে বৃদ্ধাশ্রম,শিশু দের ডে কেয়ার।
রঙিন পোশাকে স্মার্ট ফোনে হচ্ছে স্মার্ট।
পোশাকে হয়েছি বিদেশি,শিক্ষায় স্থান কি?
যুগ বদলাইয়াছে,শিক্ষা,সংস্কারের হবেকি।
||-©➽-ANRC---21/09/2017:::---||
||=========================||



Saturday, September 30, 2017

203 ||--এই কি জীবন? --||



203 ||--এই কি জীবন? --||-10/09/2017::::--

আমার 67জন্মদিনের ভাবনা,

নিজের পরিচয় না পাওয়ার ভাবনা।
মানুষের তৎকাল পরিচয়, 
তাঁর মুখমন্ডল ও দেহগঠনশৈলীতে।
পূর্ন পরিচয়ের প্রকাশ তো তাঁর,
কর্ম,স্বভাব,ও কথাশৈলীতে।
কোন গুণ নাই তাই এই অপদার্থ জীবন,
শুধু ভোগ ও লোভেই কাটল জীবন।
কিজানি কেন পেলাম এমন জীবন!
চেয়ে ছিলাম কি এমন  জীবন?
নিজে থেকে চাইনি তো এই জীবন।
তথাপি পার করলাম 67বৎসর,দিন,
নাচাইতেও পারহোল এতিগুলো দিন,
এই জীবনের কি  পরিনাম?
পৃথিবীর কি প্রয়োজন ছিল এমন জীবন?
আজ পর্যন্ত শুধুই  ভোগ আর ভোগ,
করা হোল শুধু গুন ভাগ যোগ বিয়োগ,
খুঁজতে শুধু লাভ আর সুখ ভোগ।
এই জীবনের কি পরিনাম?
প্রকৃতির কোনও নিয়মে এমন জীবন,
হয়েছে এই জন্ম পেয়েছি এমন জীবন।
এই জীবনের কি পরিনাম?
বিধির কোন খেয়ালের ছলে,
এ অধমের জন্ম কোন বলে।
বিধি ভিন্ন জানেনা অন্যে এর কল।
বিধির ছল, বল, কল  বোঝা বড়ই দায়,
কেজানে এই জীবনের শেষ কোথায়?
এতদিন ভাবিনি শেষ বেলায় কথা,
এখন হয় ভাবনা কি হবে শেষর বেলাতে।
পারবো কি শেষের চিঠিটা লিখতে?
একান্ত আপন বন্ধুদেরকে?
যারা পাঠায় শুভেচ্ছা আমায়,
মনে করে প্রতি বৎসর জন্ম দিনে !
অপদার্থ, মূর্খ, এতি অধম আমি,
নিজেই জানিনা নিজের কামনা,
 কি আছে মনের বাসনা।
জানিনা কি দিলাম কি পেলাম,
কেবলই স্বর্থের খেয়ালেই ছিলাম।
স্বার্থ ভিন্ন জানিনি অন্য দরকারি,
গুছিয়েছি কেবলি নিজের পাত্তারি।
আজ জীবনের শেষ লগ্নে এসে,
ভাবি কাউকে কিছু দিয়েছি কি ভালবেসে?
ভলবাসাটুকুও যেন স্বার্থের আঙ্গনে,
জীবন যাবে ফুরায়ে অলীক স্বপ্নের প্রাঙ্গনে।
হায়রে জীবন নিজে থেকে চাইনি তোএমন,
তবুও জানিনা কেন আজ হৃদয় ব্যাকুল এমন।
পেয়ে এতো ভালোবাসা,
মনে জাগে নুতন আশা,
তাই তোমাদের সকলকে জানাই 
আমার হৃদয়ের একান্ত ভালোবাসা।
আজ এক্কা দোক্কা খেলায়, 
শেষের ঘরে দাঁড়িয়ে পেছন ফিরে দেখি।
পেছনের সব ঘর হয়ে গেছে কেনা,
কোনটাই আমার জন্য নাই বাকি।
সকলেই জিতলো,কেবল আমি রইলাম বাকি।
||----©➽-ANRC---10/09/2017--||

||========================||

Tuesday, September 5, 2017

202 .||-সময়ে কর কাজ-||-

202 .||-সময়ে কর কাজ-||--15/09/2017:::--

সময়ে কর কাজ,//
নাহি রবে কোন ত্রাস।//
সময় যে মহামূল্যবান,//
তারে করো সম্মান।//
সময়ের মূল্য বোঝে যে,//
সফলতা ও সমাআদর লভে সে।//
সময় থামেনা কারুর জন্য,//
সময়কে করতে হবে মান্য।//
সময় নিদারুণ সত্য,//
সময় সফলতার পথ্য।//
সমযের অবহেলনা,//
জীবনের সাথে ছলনা।//
সমগ্র বিশ্ব ব্রহ্মান্ড চলে //
সময়ের তালে তালে।।//
মুহূর্তের তরে সময়কে অবহেলনা,//
নিশ্চিত ধ্বংসের পরিকল্পনা।//
Time is more valuable than money.//
সময়ের মূল্য বোঝে যে//
জীবনে সফলতা, সৌন্দর্য কুড়ায় সে।//
কাজের গুরুত্ব বুঝে সময় নির্ধারণ করা বিশেষ// জরুরি।//
তাড়াহুড়োয় কোন কার্যই সুন্দর হয়না।//
সময়ই বলবান,//
||-----©➽ANRC---15/09/2017::::--||
||===========================||




Fb এর মাধ্যমে-----
2nd অক্টোবর2017 তে---
আমার নিবেদন-----
সকলের খাবারপাতে------।

সময়ে কর কাজ,//
নাহি রবে কোন ত্রাস।//
সময় যে মহামূল্যবান,//
তারে করো সম্মান।//
সময়ের মূল্য বোঝে যে,//
সফলতা ও সমাদর লভে সে।//
সময় থামেনা কারুর জন্য,//
সময়কে করতে হবে মান্য।//
সময় নিদারুণ সত্য,//
সময় সফলতার পথ্য।//
সময়ের অবহেলনা,//
জীবনের সাথে ছলনা।//
সমগ্র বিশ্ব ব্রহ্মান্ড চলে,//
সময়ের তালে তালে।।//
মুহূর্তের তরে সময়কে অবহেলনা,//
নিশ্চিত ধ্বংসের পরিকল্পনা।//
Time and tide wait for non.//
Time is more valuable than money.//
সময়ের মূল্য বোঝে যে//
জীবনে সফলতা, সৌন্দর্য কুড়ায় সে।//
নিজের নির্ধারিত কর্তব্যের গুরুত্ব বুঝে,//
সময় নির্ধারণ করা বিশেষ জরুরি যে।//
অস্থির চিত্তে কোন কার্যই হয়না সুন্দর ।//
সময়ই বলবান,চির সত্য,চির সুন্দর।//
||-©➽ANRC--fb-02/10/2017::::--||

||==================

201 ||-শিশু শিক্ষা-||-शिशु शिख्या जरूरी-||----( 1 to 3)-

201 ||-শিশু শিক্ষা-|| शिशु शिख्या जरूरी-||- ------31/08/2017::'---( 1 to 3 )

1>শিশু শিক্ষা-||
2>.||-शिशु शिख्या जरूरी-||-
3>শিক্ষা অতি প্রয়োজন সকলের জন্য,

====================================

1> ||-শিশু শিক্ষা-|

শিশু কে দিতে হবে আত্মবিশ্বাসের শিক্ষা।//
শেখতে হবে মুশকিল কে পার করার শিক্ষা।//
সে হোক সামনা সামনি বাঁধা ও মুশকিলের,//
শিশু শিখুক বাধাঁ দূর করতে নিজেই নিজের।//
তাকে শিখতে হবে জানতে হবে সকল শর্তে,//
সকল বাঁধাকে স্বতঃস্ফূর্ত ভাবে পাড় করতে।//
শিশু শেখে প্রতি দিন পিত মাতার দ্বারা,//
দৈনন্দিন জীবনে ঘরে,বাহিরে যা করেন তাঁরা।//
মাতা পিতার সহায়তা শিশু শিক্ষার অঙ্গ,//;
শিশু কে জানতে হবে হারজিৎ জীবনের অঙ্গ।//
বিজয় প্রাপ্তিতে আনন্দ উপভোগ করতে,//
পড়াজয়ে ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্প নিতে।//
ভবিষ্যতে বিজয় প্রাপ্তির জন্য সচেষ্ট হতে হবে,//
মনের দৃঢ়তাদিয়ে সকল বাঁধাকে জয় করতে হবে।//
মনের দৃঢ়তা ও দৃঢ় সংকল্পই অতীব সক্ষম,//
জীবনের কঠিন বাঁধা সহজেই পার করা সম্ভব।//
||-©➽ANRC---31/08/2017::'---||
||========================||

||≠============================||

2>.||-शिशु शिख्या जरूरी-||-
------31/08/2017::'-

बच्चों का सहारा बनना अच्छी बात हैं।//
लेकिन उन्हें अपने भरोसे,//
मुश्किलों का सामना करना सिखाया जाना चाहिए।//
तभी वे कठिनाइयों से निकलने में कामयाब रहेंगे।//

बच्चों को सिखाय सामना करना हर परिस्थितियों का,//
सामना करना हर सरल या मुश्किल परिस्थितियों का।//

बच्चे हो सकते परीशान कोई भी बात के लिए।//
उनमें उत्साह और विश्वास जगाना सबसे महत्वपूर्ण।//

हम सभी कठिन स्थितियों से बचने का प्रयास करते हैं।//
चुनौतीपूर्ण स्थितिं से बच निकलना मनुष्य स्वभाव हैं।//

कठिन स्थितियोंमें बच्चों की मदद जोरूरी हैं,//
मददके लिए मौजूद रहना बिशेष जरूरी हैं।//
लेकिन उसे खुद करने का विश्वास भी दिलाइए,//
उन्हें अकेला छोड़ना ठीक नहीं है एभी इयाद रखिये।//

लेकिन आहिस्ता-आहिस्ता,//
उन्हें चुनौतियों का सामना करना सिखाना चाहिए।//
ताकि वे निराश नहीं हों और चीजों का,//
सामना करने का आत्मविश्वास जगा पाएं।//
||----©➽ANRC---31/08/2017::'---||
||==========================||

3>শিক্ষা অতি প্রয়োজন সকলের জন্য,
ব্যবহারই শিক্ষার আসল মর্যাদা বলে গণ্য।
রূপ যেমনই হোক দোষ নাই তাতে,
চরিত্র ঠিক রাখাটাই আসল বটে।
শুধু আবেগ উপযুক্ত নয় সকল কাজে,
সুন্দর বিবেক থাকাচাই হৃদয় মাঝে।

শিক্ষা, স্বভাব,বিবেক অতি আবশ্যক,
সুন্দর চরিত্রই শ্রেষ্ঠত্বের পরিচায়ক।
রাজা, নেতা, মন্ত্রী জাই বলনাকেন,
সম্মানিত কেবল নিজ দেশ অঞ্চলে যেন।
শিক্ষিত,মার্জিত,সৎ চরিত্রবান যেজন,
সর্বদেশে, সর্বকালে তিনি সম্মানিত হন।
||--©➽-ANRC-----14/12/2017::--------||
||=======================||


 

200>.||-দিন ও রাত// -|| -

200>||-দিন ও রাত 
                 -----------01/09/2017---------

রাত, দিন,আলো,অন্ধকার,প্রকৃতিই খেলা,
জীবন তো আলো অন্ধকার,সুখ দুঃখের খেলা।
গৃহির গারস্থ জীবন হাসি কান্নার সংসার দশা,
যোগীর যোগ তপস্যা আলো অন্ধকারের দিশা।

রাত ও দিন,অন্ধকার ও আলোর প্রকাশ,
এ তো জীবনেরই অঙ্গ,নাই ভাবনার অবকাশ।
দিন ও রাত, আলো ও অন্ধকারের মতন,
মানুষের জীবনে সুখ ও দুঃখের কথন।
আধ্যাত্মিক ও ধার্মিক জীবনের মান,
অন্ধকার ও আলোর প্রভাব বর্তমান।

নাকারত্মক চিন্তা ই অন্ধকারের প্রতীক।
সাকারত্মক চিন্তা ই আলোর প্রতীক।
জ্ঞান সেতো আলো বা প্রকাশের প্রতীক।
অজ্ঞান মূর্খতা জানি অন্ধকাকের প্রতীক।
আলোর বর্তিকার মতো অন্ধকার ও সত্য হয়।
রাত ও দিনের মিলনে একটি দিন চক্র পূর্ন হয়।
সুখ ও দুঃখ নিয়েই এক জীবন চক্র পূর্ন হয়।

আলোর আগে অন্ধকারই ছিল,
ব্রহ্মান্ড সৃষ্টির আগে অন্ধকারই ছিল।
অন্ধকার,আলো কোনটি আগে তর্কের বিষয়। 
আলোর মতন অন্ধকারও ধ্রুব সত্য বিষয়।

আলোর উপস্থিতিতে অন্ধকার দূর হয়।
অন্ধকারের নিজেস্ব কোন অস্তিত্বই নাহি হয়।
যেখানে আলোনাই সেখানেই অন্ধকার  হয়।
আলোর উপস্থিতিতে অন্ধকার অস্তিত্য হারায়।

অন্ধকার ব্রহ্মাণ্ডের গভীর এক রহস্য ময়,
সৃষ্টির বীজ তো অন্ধকারেই  অংকুরিত হয়।
বীজ যেমন  মৃত্তিকার নিচে অংকুরিত হয়।
মাতৃ গর্ভে সন্তানের  উৎপত্তি অন্ধকারেই হয়।
ধ্যানে চোখ বন্দ করেই মনকে স্থির করতে হয়।
নিজের অন্তর আত্মার খোঁজ অন্ধকারেই হয়,
আত্মউপলব্ধির ধ্যান নিরালায় অন্ধকারেই  হয়।
অন্ধকারে সৃষ্ট জীবন আলোতেই বিকশিত হয়,
আলো জীবনে নিরঙ্কুশ অগ্রগতির পথ দেখায়।

খাদ্যতৃপ্তি নিমিত্তে,ক্ষুধা থাকা প্রয়োজন।
জীবনে আলোর মাহাত্য জানতে,
অন্ধকারকে জানা নিশ্চিত প্রয়োজন।
খাদ্য প্রয়োজন জীবন ধারণের নিমিত্তে।
আলো অন্ধকার আত্ম উপলব্ধির নিমিত্তে।

অন্ধকার বিনা জীবন অঙ্কুরদম হয় না,
অন্ধকার বিনা  স্ব- কে  জানা যায় না।
কাঙ্খিত ঈশ্বরকেও জানা সম্ভব হয় না।
অন্ধকার বিনা সদ্,সত্,সত্য রয় অজানা।

অন্ধকার ও আলো  জীবনের রূপ,
একে অপরের পরিপূরক স্বরূপ।
অন্ধকার আছে তাই আলোর মাহাত্ম্য,
আলোর বর্তমানেও থাকে অন্ধকারের মাহাত্ম্য।
।।©➽-ANRC----01/09/2017:::--||
||===================47===||
||============================||