Wednesday, July 4, 2018

260>||-কে আপন কে পর -||

  260>||-কে আপন কে পর -||
          <------©-আদ্যনাথ--->

আজ ডিজিটাল অগ্রগতির যুগে,
আগ্রাসী সাম্রাজ্যবাদের  কারণে,
শহর ও গ্রামে,রঙিন স্বপ্নের আবরণে,
কে যে আপন কে যে পর,
বোঝাই দুষ্কর।

ভাবনায় যে ছিল আপন,
সেও আর রইলনা আপন।
যে ছিল দূরে সেই নিল কাছে টেনে,
বিপদেই মানুষ মানুষকে চেনে।

তথাপি একান্ত আশা,
নতুন করে স্বপ্ন দেখা।
চলার পথে আপন যদি পাই,
জানি আপন কেউ কিছুই নাই।
তবুও ক্ষণিকের আশা যদি কিছু পাই।

কে পর কে অাপন,
চিনতে চিনতেই যায় জীবন।
প্রবাদে বলে, "ঠগ বাছতে গাঁ উজাড়"।
আপন হয়েযায় পর,বার বার দেখি,
তবুও আপন খুঁজে মরি।

সমাজে সততা ও পরোপকারিতা,
সুগঠিত সুস্থ চিন্তার,বলিষ্ঠ পদক্ষেপ।
কিন্তু বাস্তবে আজ পরোপকার,
এক হাস্যকর মনের আক্ষেপ।

আমরা নিজের ক্ষুদ্র স্বার্থের খোঁজে,
সংকীর্ণতাকে প্রশ্রয় দিয়েছি ভলবেসে।
সেই ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ বারায়ে পরিধি,
গ্রস করিয়া সভ্যতা, সংস্কৃতি,
আজ সে মানবিকতা বিরোধী।

আমরা নিজেকে নিয়েই ব্যস্ত,
অপরকে ভাববো সে সময় কোথায়।
ঠিক যেন ছিন্নমস্তা "মা" য়ের মতন,
নিজের মাথা নিজেই কেটে নিজেই
নিজের রক্ত করছি পান।
তবুও খুঁজে মরি ,কে আপন কে পর।
আর যদি খুঁজতেই হয় তবে,
আগে নিজেকে জানতে হবে।

নিজেকে যেদিন নিজে জানব,
সেদিন আমরা আমাদেরই সৃষ্ট,
স্বার্থ চিন্তার সংকীর্ণতার বেড়া
পার করতে পারব।

সেদিন পর হবে আপন,
আপন আর হবে না পর।
নচেৎ এই গড্ডলিকা প্রবাহে,
কূপমন্ডুক হয়ে বাঁচে থাকা,
আর বৃথা সমাজের স্বপ্ন দেখা।

       <--©--●অনাথ●--->
     【--anrc 23/01/2019--】
     【=রাত্রি:12:53:22am=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
========================

No comments:

Post a Comment