Wednesday, September 5, 2018

262>||--সংসার নারীর অহঙ্কার-||

 262>||-সংসার নারীর অহঙ্কার-||

সকল মেয়েই চায়----
সুন্দর সংসার বাঁধতে,
সকলকে নিয়ে সুখে থাকতে।
স্বামীর গলা ধরে আহ্লাদ করতে,
সংসারের ঝুট ঝামেলা নিয়ে ভাবতে।

দরিদ্র অসহায় মেয়েরা,
তারাও চায় পছন্দ করে মনে।
চায় এমন ভাবনা ভাবতে,
কিন্তু সেইটুকু পায় কজনে?

যা অনেকেই একটিও পায় না ,
তাদের চাহিদা পূরণ হবেওনা,
যদিও বা পায় দীর্ঘস্থায়ী হয়না।
দারিদ্রতা আর অভাব তাদের
নিক্ষেপ করে গভীর অন্ধকারে।

কোন দিন হয়তো হয় প্রতারিত,
বা পেটের খিদার তাগিদেই শুদু,
তাদের কপালে জোটে প্রতারণা,
নারী দেহের যৌবনের গন্ধে,
ক্ষনিকের জন্য কিছু নর পশু।
নানান প্রলোভনে করে প্রতারণা।

যারা তার পায়ের গোড়ালী থেকে,
ঠোট পর্যন্ত যৌবনের আছে যত টুকু,
চেটে পুটে খেয়ে নিয়ে সবটুকু,
ছুড়ে ফেলে দেয় দেহ টুকু।

দরিদ্র সুন্দরী অভাগা মেয়েদের কিছু,
নানান লোভের তাড়নায় হয়তো কিছু ,
মানুষ রূপী সমাজের নামি কিছু,
গণ্য মান্য পশুর অধম মানুষ কিছু।

যারা তাকে সমাজের আরালে
একান্তে বিছানায় পেতে চায়,
সেই প্রগতিশীলরা, তাকেকি একটা
সমাজ স্বীকৃত বৈধ সন্তান দিতে পারে?
নাকি দিতে চায় ?
দিতে পারে কি তারা?
ওই মেয়েটির যোনিতে প্রবাহিত,
তাদের হাজার অন্যায় বীর্জপাতের,
শুধু এক ফোটা বীর্জের পরিচয় ?

না না  , দেবে না ! খকনো দেবেনা।
তখন তাদের সমাজের ভয় মনে জাগে।
তখন তাদের মর্যাদায় বাধে,
অহঙ্কার ও খ্যাতি হারাবার চিন্তা জাগে।
অসহায় মেয়েটিরে লুটে নিতে পারে,
তখন তাদের বিবেক কোথায় থাকে?
মেয়েটি হলেও অর্থের বিনিময়ে,
যা হারায়, তাকি আর ফিরে পাবে?

তাইতো সব হারানো মেয়েরা চায়,
কুমারী আর স্বতী নারীদের করে,
বারে বারে আহবান,
সেও দেখায় নানান লোভ,
তার মত নগ্ন জীবন জাপনের।

অপবিত্র অসতী নারী চায়না,
কোন নারী পবিত্র থাকুক।
নারীর সতীত্ব তার মনে জ্বালায়--
প্রবল হিংসার আগুন।
যে আগুনে সে চায় সকলকে,
সমাজের সকল নারীকে পুড়িয়ে,
শেষ করে দিতে।
নারীই তো নারীর প্রবল শত্রু হয় বটে।
               <--©--●অনাথ●--->
           【--anrc--12/08/2018--】
           【--রাত্রি 01:32:11am--】
           【=কোলকাতা -59=】
=≠======================

No comments:

Post a Comment