Wednesday, March 21, 2018

216 .||-কি হইবে সমাজের--||

216 .||-কি হইবে সমাজের--||----30/08/2017:::--



সমস্যা, সমস্যা, সমস্যা,
সমস্যায় জর্জরিত আজকের সমাজ।
জীবন মানেই সমস্যা, তাই নিয়ে চলছে সমাজ,
অন্তহীন সমস্যা নিয়েই ব্যস্ত আমাদের  সমাজ।

সমাজ প্রকৃতি আজ অসহায় অন্তহীন সমস্যা,
চলছে আমাদের ক্রমবর্ধমান জীবনের সমস্যা।
নারীর নারীত্ব,শিশুর জীবন,আর যৌবন,
সকলের সন্মুখে আজ সমস্যার জীবন।
নারীত্ব লইয়া সমাজের সমস্যার অন্ত নাই,
শিশুর জীবনে দিশার কুল কিনারা নাই।

শিশুর জীবন সমাজের ভবিষ্যতের অঙ্গ,
নারীওতো সমাজের এক বিশেষ অঙ্গ।
তথাপি সমাজে হউক বা গৃহে,নারীই সমস্যা,
নারীত্ব,মাতৃত্ব হউক বা নেতৃত্বে,নারীই সমস্যা।
রাজনীতিতে বা কর্মক্ষেতে ব্যস্ত আজ নারী,
তাহার ত্রূটি খুজিতে কতই না জারি জুড়ি।
বাড়ন্ত শিশু নির্যাতন,শিশু যৌন অত্যাচার,
নারী নির্যাতনের প্রকোপ ক্রোমবর্ধমান।

সাধুগন দিচ্ছেমন আজ অবাধ সঙ্গমে লিপ্ত,
ধ্যান তপস্যা সকলি কামের তাড়নায় লুপ্ত।
আজ সাধুগন যেন অন্যায় অত্যাচারের কারিগর,
সাধুর মুখোশের আড়ালে যেন কুটিল জাদুগর।
শিশু কিম্বা নারীশরীর সাধুদের লক্ষ মোক্ষ প্রাপ্ত,
সমাজ নিরন্তর ব্যস্ত খুঁজতে নারীর ত্রূটি পর্যাপ্ত।
আয়াস ও যৌনাচারে ভন্ড সাধুদের নাই জুড়ি,
সমাজে প্রীতিদিন বাড়ন্ত সমস্যা ভুঁড়ি ভুঁড়ি।

শিশুরাও পায়না মুক্তি সমস্যার কারণে,
শিশু মন হচ্ছে বিষাক্ত সাধুদের কুআচরণে।
বাড়ন্ত  সমস্যা সাধুদের নিয়ে,
সাধু লুটছে সর্বশ গুরু মন্ত্র দিয়ে।
শিশু পাচার,নারী বলাৎকারে সমাজ জর্জরিত,
সাধুদের আখড়া গুলি ব্যভিচারে প্রর্যবসিত।

শিশু মন সরল উদার ক্রমে হচ্ছে বিষাক্ত,
শিশু যৌনাচারে সাধুরা অতীব আসক্ত।
দিনদিন বাড়ন্ত নারীনির্যাতন শিশু পাচার,
সমাজ বিভ্রান্ত কি হবেএ সমূহের বিচার।
বিচারের মানদন্ড রাজনীতির পরিসরে,
সমাজ ব্যাকুল বিচারের পরিহাসের তরে।

কি হইবে সমাজের বর্তমানের তাড়নায়,
সাধুদের আশ্রম বলাৎকারি আখড়ায়।
কতসাধু ব্যস্ত আয়াসে সঙ্গমে লিপ্ত,
পরোয়া করেনা হলেও সমাজ ক্ষিপ্ত।
কিহবে বর্তমান সমস্যা জর্জরিত সমাজের,
ব্যাকুল হৃদয়ে শুধু আর্তনাদ সুধীজনের।
আমি অতি গন্ডমূর্খ কি বুঝি সমাজবৃত্তে,
শুনি বসে আর্তের ক্রন্দন নীরবে নিভৃতে।

একে একে সব বাবাই যাচ্ছে জেল,
যারা বাকি তারাও দেখাচ্ছে খেল।
 আসছে দিন সব বাবাই নাচবে ধীন ধীন,
জেলের ভেতরেই কাটবে দিন।
এও জানি ওদের হবে মুক্তি বাজিয়ে তুরী,
ওদের মাথায় আছে হাত নেতাদের ভুঁড়ি ভুঁড়ি।

||--©➽-ANRC--30/08/2917-------||
||========================||

No comments:

Post a Comment