Wednesday, March 21, 2018

217>|| বাগান ||---fb

 217> || বাগান ||---fb

        <--আদ্যনাথ-->

বাগান করার আনন্দ,

দুরেযায় সকল দ্বিধা দ্বন্ধ।

মন থাকে সদাই অতি স্নিগ্ধ

আনন্দ পূর্ন ভেজা মাটির গন্ধ।


কোন মহান হৃদয়ের লেখা একটি লাইন

"One is nearer to GOD'S heart in a garden."

সত্যি ভগবানকে উপলব্ধি করার 

একমাত্র জায়গা সুন্দর বাগান।

বাগান মানেই যে ফুলে ফুলে ভরা 

বিশাল কোনো জায়গা হবে তা নয়৷ 


প্রকৃতিকে ভালোবাসলে, 

সামান্য জায়গাকে ভালোবেসে,

ছোট্ট বাড়ি বা ফ্ল্যাটে 

সুন্দর বাগানের গড়ে উঠতে পারে৷ 


সুন্দর  পরিবেশে ছোট্ট একটি বাগানে,

প্রকৃতিকে একান্ত করে কাছে পেতে,

প্রকৃতির সাথে খানিকটা বন্ধুত্ব গড়তে

মনখুলে গাছেদের সাথে কথা বলতে।


এমন স্বর্গীয় সুখে ডুবে থাকতে,

মনের আনন্দে বাগান করতে,

সেই পারে যে ঈশ্বরকে ভালোবাসে,

প্রকৃতিকে ভালোবাসে মনের বিশ্বাসে।

 <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

==========================



No comments:

Post a Comment