Thursday, April 12, 2018

218>-||---হে "ডাক্তার" তুমিতো--||-





218>||---হে "ডাক্তার" তুমিতো--||



হে "ডাক্তার" তুমিতো ছিলে "ভগবান" সাধারণ মানুষের কাছে!
কেন হলে আজ "ডাকাত" ?
*এখন ডাকাতি আর ডাক্তারি দুটোতে তফাৎ কম।
বরঞ্চ ডাকাতকে বিশ্বাস করা চলে, ডাক্তারকে কোনমতেই বিশ্বাস নয়।


*আবেগ কদর্য।
আবেগের প্রকাশ আরো কদর্য।
বিষ্ঠা যখন শরীরের ভেতরে থাকে দেখা যায়না,
তখকন তাকে অগ্রাহ্য করা যায়। কিন্তু বিষ্ঠা প্রকাশিত হলে সহ্য করা অসম্ভব।
প্রকাশিত বিষ্ঠার দূষিত গন্ধে পারি পার্ষিক বাতাবরণকে দূষিত করে।


*পয়সা কপালে ঠেকালেও পয়সা বাড়ে না বা
আয়ুও বাড়ে না।


*গঙ্গা পয়সা ফেললে পাপ খন্ডন হয় না।


*মন্দিরে হাজার বার কপাল ঢুকলেও পুণ্য লাভ হয় না। বা দোষ করে দোষ থেকে মুক্তি লাভ হয় না।


*নিজের জন্ম যাত্রী "মা" কে মনে কষ্ট দিয়ে
জীবনে উন্নতি করা যায় না।


*কোন সাধুবাবার আশীর্বাদে রোগ যুক্তি হয় না।


*জীবন ভর তপস্যা করেও জলের উপর হাটা
যায় না।


*হাজার অভিশাপ দিয়েও নিজের অকল্যাণ করা ছাড়া কারুর কোন ক্ষতি করা যায় না।


*অনেক মিথ্যাবাদির কথা বিশ্বাস যোগ্য হলেও হতে পারে।
কিন্তু বর্তমান নেতা মন্ত্রীদের এমনকি প্রধানের কথা একটিও কোনমতেই বিশ্বাস যোগ্য নয়।


*প্রকৃতির বিরুদ্ধে কাজ করলে বিপরীত ফল বা বিপত্তি ছড়া কিছুই লাভ হয় না।


*পিথাগোরাস বলেগেছেন
" তিন ( 3 ) সংখ্যাটি খুব শক্তিশালী সংখ্যা।
এই তিনে-এ আছে আমি-তুমি-এবং সর্বশক্তিমান
তিনি।
সেই কারনে ত্রিভুবন, ত্রিকাল, এবং ত্রি- সত্য।"
পতিথিবীতে রং মাত্র তিনটি, লাল, নীল, এবং হলুদ।
বাকি সব রং এই তিনের মিশ্রণ।
কবুল করতে হয় তিনবার।
তালাক বলতে হয় তিনবার।
ত্রি-ভুবন তিনটি স্বর্গ, মর্ত, পাতাল।
ঔষধি ফল ত্রিফলা।
নয়ন তিনটি।
ত্রি-কাল অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
ত্রি-সত্য -=সত্য-কে দৃঢ় করতে তিনবার সত্য, সত্য, সত্য বলতে হয়।


*তাজমহলের গায়ে ফরাসি ভাষায় লেখা আছে
" হামিন অস্ত, হামিন অস্ত, হামিন অস্ত"
যার অর্থ- এই রকম--------
বিশ্বে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তো সে
এখানেই, এখানেই, এখানেই।
এটি একটু বিষদে বলতে গেলে বলতে হবে




"আগর ফেরদৌস বর রু এ জমিন অস্ত
হামিন অস্ত-ও, হামিন অস্ত-ও, হামিন অস্ত…!"


বিখ্যাত পার্সি কবি আমির খশরুর লেখা এই লাইন দুটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায় –
‘পৃথিবীতে স্বর্গ যদি থেকে থাকে
তবে তা এখানেই, এখানেই এবং এখানেই…’


মুঘল বাদশা জাহাঙ্গীর প্রথমবার কাশ্মীর ভ্রমণের পর লিখেছিলেন “অগর ফিরদস বা রয়- ই -জমিন অস্ত ,হামিন অস্ত -উ -হামিন অস্ত -উ -হামিন অস্ত” অর্থাৎ “If there is paradise on earth , it is this , it is this, it is this”


"অগর ফিরদৌস বর রু-এ জমিন অস্ত/ হামিন অস্ত হামিন অস্ত হামিন অস্ত" - এটা কাশ্মীর দেখার পর জাহাঙ্গীর বলেছিলেন। আর, বেসিক কালার হচ্ছে, RGB অর্থাৎ লাল সবুজ নীল।


||-----ANRC------08/12/2017::11:47 PM----|| ===============================

No comments:

Post a Comment