Friday, April 13, 2018

235>||- অনেক দিনের পরে ||


235> || অনেক দিনের পরে ||

         <--©➽-আদ্যনাথ--->


দেখাহয়েছিল বহুদিন পরে,

মনে পরে, সেই ষ্টেশন রোডে।

একলাই ছিলে, এড়িয়ে গেলে,

মনে হয় কিছু না দেখার ছলে।


সেদিন চলে গেলে কেন জানিনা,

এওকি ছিল তোমার  ছলনা।

দাঁড়িয়ে ছিলাম পথের ধারে,

তুমি চলে গেলে যেন অবহেলা করে।


মনে পরে সেই কলেজের ছুটির পরে,

তুমি অপেক্ষা করতে হেদুয়ার কাছে।

ভুলিনি আজও তোমার সেই প্রতীক্ষা,

আর তোমার সেই তিক্ত তিতিক্ষা।


সেদিনের সেই প্রেমের প্রতীক্ষা,

দীর্ঘদিনের ভালোলাগার প্রতীক্ষা।

হাতে হাত রেখে গল্পে মেতে থাকার প্রতীক্ষা,

সেদিনের সেই নীরব ধৈর্যের প্রতীক্ষা।


মনেআছে উষ্ণ আবেদনের তিতিক্ষা,

শীতল ঠোঁট উষ্ণ হবার প্রতীক্ষা,

মনের তিয়াসা তৃপ্ত হবার প্রতীক্ষা

বোধহয় ছিল মিথ্যে ছলনার প্রতীক্ষা।


অহংকার তোমার লাজুকতা,

সুপ্ত মনে মিলনের প্রবল ব্যাকুলতা,

কিছুতেই মিটত না মনের পিপাসা,

তিলোত্তমা তোমার আসঙ্গলিপ্সা।


চাইনি কোন অপ্সরা বা আকাশের তারা,

প্রেম নিবেদনের ভাষা ছিলনা জানা।

চেয়েছিলাম তোমাকেই ভালোবাসতে,

একান্ত ভাবে মনের কিছু কথা বলতে।


দিন যায় রাত আসে, সময়ের সাথে সাথে,

আমার চোখের জলে কার কি যায় আসে,

যদি প্রশ্ন কর নিজেকে নিজে, একবার ভালোবেসে।

দেখবে প্রকৃতি সদাই আছে তোমার পাশে।


আজ দূর থেকে তোমাকে দেখে,

কিছু ভাবনা জাগল  গোপনে মনে।

সে দেখা স্বপ্ন দেখার মতন মনে হল,

হঠাৎ এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিল।


এমন বৃষ্টিতে ভিজে গেলো মন,

ভিজেগেল সপ্ন , ভিজলো চোখের কোন ।

আকাশের মেঘের ছায়া ঘনিয়েছে পথে,

আমি দেখেছিলাম তোমাকে দূর হতে।


তুমি ইশারায় দেখে  রইলে দূরে সরে,

আমিতো ছিলাম অপেক্ষায় বেদনা ভরে।

কে বুঝবে এহেন পথ ভোলার বেদনা,

কে জানবে তোমার চিরদিনের ছলনা।


বুঝতে পারিনি কোনটা তোমার কামনা

কোনটা ছলনা,

উজান বেয়েও পাইনি মনের ঠিকানা।

বুঝেছি নারী চরিত্র বিচিত্র ভারী,

কি করে বুঝব নারী মন আমি আনাড়ি।


<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

   15/02/2021;;সকাল 09:30am

========================


No comments:

Post a Comment