<--©➽-আদ্যনাথ--->
মন চায় হারিয়ে যেতে,
সকলকে ছেড়ে অনেক দূরে,
কিন্তু কে যেন পিছনে টানে,
ফিরতে হয় ব্যর্থ মনোরথে।
প্রকৃতির ডাকে মনের ইচ্ছা পূরণে,
আবার কোমর বাঁধি দূরে যেতে।
দায়িত্ব গুলি একে একে ঘিরে ধরে,
ফিরিয়ে আনে খানিকটা জোর করে।
কখনো বা ফেরাতে চায় আদর করে,
ইচ্ছা গুলি রয়েজায় মনের গভীরে।
ভাবনা গুলি ভাবায় সময়ের তালে,
ইচ্ছা গুলি জড়িয়ে যায় চিন্তার জালে।
তবুও মন মানেনা ঘরের কোনে,
সকাল সন্ধ্যা ভাবায় উদাস মনে।
বার বার হারিয়ে যাওয়া আপন মনে,
জঙ্গল, পাহাড়, আর নদীর টানে।
শীতের পড়ন্ত শেষ বেলায়,
পশ্চিম আকাশে গোধূলি বেলায়।
শিশুরা যেখানে দৌড়ে বেড়ায়,
নদী বাঁকের ওই বালুকা বেলায়।
আজ বসন্ত দাঁড়ায়ে দুয়ারে,
বনের শোভা দেখি দুচোখ মেলে।
সকালে শীতের হালকা ছোঁয়ায়,
স্বপ্ন দেখা মন উদাস হয়ে যায়।
মন চায় প্রকৃতির কোলে হারিয়ে যেতে,
খানিক প্রাণ ভরে আদর নিতে।
ভাবনা গুলি ছুটে চলে মনের আগে,
কত স্বপ্ন ভাসে মনের নীল আকাশে।
মহুয়ার মিষ্টি গন্ধে মনের আনন্দে,
হয়তো কখনো নিজের অজান্তে
মন পৌঁছে যায় ওই পাহাড়ের চূড়ায়,
যেখানে মেঘেরা আদরে বৃষ্টি ছড়ায়।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
======================
No comments:
Post a Comment