Thursday, April 12, 2018

227>||--ষাটোত্তরে --||


227>||--ষাটোত্তরে||-::07/12/2017

বয়ঃ বৃদ্ধের ষাটোত্তর
জীবন যুদ্ধের মহত্তর।
ষাটের পরে আবার শুরু,
জীবন যুদ্ধের কল্পতরু।
ষাটোত্তরে জীবন দুর্বিষহ,
কতকি ইচ্ছা পূরণের উৎসাহ।
বয়সের ভারে মুহ্যমান,
ভাবান্ত্ররের শক্তিমান।

ষাটোত্তরে ভেঙেছে মনো বল,
তাহলেই ভুগতে হবে বাকি জীবন।
ষাটোত্তরে থাকলে ত্রিশের মনোবল,
সংসারের সকল কিছুই হবে সহজ সরল।

জীবন তরীর ষাটোত্তর,
পরাজিত সৈনিকের অবসর।
স্নেহ ভালোবাসার সদুত্তর,
খুঁজতে গেলেই হতাশার দুস্তর।
জীবনের গড় আয়ু তো ষাট,
এই বৃদ্ধ বয়সেইতো আসল ঠাট বাট।
নাই স্কুলের হোম ওয়র্ক,
নাই জীবনের নেট ওয়ার্ক।
নাই কোন সংঘর্ষের চিন্তা ফিকির,
নাই সেই ফেলেআশা দিনের ফিকির।
মনে শুধু অতীতের নানান জিগীর।

জীবনের সঠিক আয়ু তো ষাট,
এই বয়সেইতো আসল গাঁট।
না আছে স্কুলের তারা হুড়ো
না আছে অফিসের ঝনঝাট।
না আছে অফিস কাঁচারীর ঠাট বাট।
না আছে বাসের লাইন,ট্রেনের চিন্তার জট,
না আছে ট্রাফিক জামের চিন্তার মতামত।

সকালে আস্থায় রামদেবের যোগ,
দিনভর প্রকৃতির রূপ উপভোগ।
সকাল বিকাল সমবয়সীদের সাথে আড্ডা,
চলে পুরোনো দিনের স্মৃতি চারনের ফান্ডা।
রাজনীতি, অর্থনীতির কচ কচানির আড্ডা,
অগুনতি রকমারি কতনা ফান্ডা।
ষাটোত্তরের আড্ডায় চলে কতনা গুল,
হলেও গুল গপ্পো কেউ ধরবেনা ভুল।

আদর সমাদর কেবল এক জায়গাতে,
নাতি নাতনির আদর সোহাগ মেটাতে।
মনে যতই থাক খোব অহংকার,
সকলের জন্যই থাকে নির্মল আশীর্বাদ।
জীবনের ষাটে বৃদ্ধ বয়সের আসল ঠাট,
জীবন যৌবন সকল হারিয়ে বেদনার গাঁট।
দুমুঠো ভাত বা দূটি রুটি তাও গ্যাস অম্বল,
গাঁটে ব্যাথা কতনা রোগের হতে হয় সম্বল।


মনজদি থাকে ত্রিশের কাছা কাছি,
ইচ্ছা হবে সকল কিছুই নুতন করে যাচি।
মনটাই আসল সত্যের বাদশা,
বয়স তো কেবলি মনের দশা।
মনে থাকতে হবে আত্ম বিশ্বাস,
ষাটোত্তরেও সুস্থ ভাবে বাঁচার আশ্বাস।
ত্রিশ কিংবা ষাট মনেই জতো গাঠ,
শরীর জখোন চলছে, ক্ষয় তো হবেই,
কিলাভ ভেবে কখন পেরলাম ষাট,
জীবন যুদ্ধে রাখতে হবে ঠাট বাট।
বুকে ব্যাথা হাটুতে ব্যাথা,গ্যাস অম্বল,
চিন্তা ফিকি ঔষধের ঝোলা সম্বল।

ষাটোত্তরে দিয়ে সব জলাঞ্জলি,
গুটিয়ে নেওয়া সকল পাত্তারি।
ষাটোত্তরে কতো আর বাকি জীবন,
যতদিন থাকবো হৈ হৈ করে ঠাটে বাটে বাঁচবো,
ষাটোত্তরে যতদিন বাঁচবো।
বাঁচার মতই বাচঁবো।
||-----ANRC----07/12/2017::---||
||======================||

No comments:

Post a Comment