237> || ঘরই শ্রেষ্ঠ মন্দির ||
<--©➽-আদ্যনাথ--->
একান্ত চিন্তা,নীরব ভাবনার কারণ,
হয়তো কিছু স্বপ্ন ভ্রমণ।
অনুভব করেছি গল্পে ভ্রমণ,
আর কিছু চিন্তার আনন্দ ভ্রমণ।
স্বশরীরে ভ্রমণ নিশ্চই ভালো,
স্বাস্থ্যের জন্যও অবশ্যই ভাল।
স্বপ্ন ভ্রমণে মনের খোরাক জোটে,
আর গল্প ভ্রমণে জ্ঞানের প্রসার বাড়ে।
একান্ত মনের ভ্রমণ,
শ্রেষ্ঠ ভ্রমণের তরে।
চিন্তার রথে চড়ে,
উরেজাওয়া আকাশ পথে।
শঙ্খচিলের দেখা হবে,
ওরাই আবার নুতন পথ খুঁজে দেবে।
ওই সাত সমুদ্র পারে,
ঘন কুয়াশায় ঘেরা গভীর জঙ্গলের ওপারে,
যেখানে মনের দুও রানী
একলা বসে দিন গোনে।
হাসতে হবে ,হাসাতে হবে,
তবেই মনের আনন্দ রবে।
যতোই দুঃখ থাকুকনা কেন মনে,
দুয়ার খুলতে হবে হাসি মাখা
মুখে।
প্রকৃতি যে সদাই হাসে
তাই হাসতে হবে, হাসাতে হবে।
কিহবে গোমড়া মুখে বসে থেকে,
আনন্দ কুঁড়াতে হবে সকলের সাথে।
ভাবনাতেইতো দুঃখ আনন্দ গায়ে মাখে,
নচেৎ কে কাকে দুঃখ দেবে!
চাওয়া পাওয়াতেই সুখ দুঃখ মিশে থাকে,
পেলেই সুখ, না পেলেই দুঃখ বাড়ে।
আসলে মনের ভাবনা গুলোই
চিন্তাকে পঙ্গু করে।
তাই তো দুঃখের বোঝা বাড়ে।
জগতের শ্ৰেষ্ঠ সুখ নিজের ঘরে।
আনন্দিত মন চিরদিন সুন্দর রবে
ঘরকে মন্দির রূপে পূঁজা করে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
========================
No comments:
Post a Comment