231> || বাঁচার লড়াই ||
<--©➽-আদ্যনাথ--->
ওই যে দেখো ওদের
ওরাই বাড়ায় সর্বত্র ভিড়,
ওরা কি বাঁদর, নাকি গাধা,
আর ঐযে দেখ পালের গোদা,
ওরা যে ভন্ড, দলে ভারি,
চেহারা গুলিও বেশ নাদুস নুদুস ভারী,
অর্থ বল আছে কারি কারি।
ওরা নিজেরাই জানেনা ওরা
কোন নীতির কারবারি।
ওরা সদাই চুপ, যদিও নয় মুক,
দিন রাত দেখে সমাজের
লজ্যা হীন উলঙ্গ বুক।
বন্যায় ভাসে, বৃষ্টিতে ভেজে
শীতের তীব্রতা সয় সহজে।
শহরে এলে ভিক্ষা করে,
তবুও ওদের ধর্ষণ করে।
ওরা নয় মুক, তবুও থাকে চুপ।
দুঃখী মা দুধ পায় না শহরে
শিশু কন্যা কোলে,
একটু দুধের খোঁজে দ্বারে দ্বারে,
ব্যর্থ মনরথে ফিরতে হয় তারে।
দিনান্তে কোন মতে জোটে
ভিক্ষা করা সবটুকু দিয়ে,
প্যাকেটে গোলা দুধ।
মা বুঝলেন শহরে বাঁচা ভীষণ দায়,
প্রত্যন্ত গ্রামে দুয়ারে দুয়ারে ঘোরে,
গ্রামে এখনো আছে প্রাণ।
সামান্য হলেও জুটেযায় আহার দিনান্তে
শিশুর দুধের জন্য লাগেনা মূল্য দিতে।
হতো দরিদ্র তবুও ফেরায় না অভুক্ত জনে
যেটুকু আছে ওরা ভাগ করে দিতে জানে।
আজ তোমরা কেন চুপ
সময়ে তো দেখাও খুব,
তবে এবার কেন চুপ।
ভয় কি, ওঠো, জাগো, এগিয়ে চলো,
দেখছো না দেশে দরিদ্র কতো,
কত দুঃখী জনের জোটেনা পেটের অন্য
ওরা চায় অন্য,বস্ত্র,স্বাস্থ্য,শিক্ষা, ও কর্ম।
ওরা যায় মিটিং মিছিলে
ঘর সংসার সব ভুলে
একবেলা খাবারের লোভে।
দিনকে দিন বাড়ন্ত শিক্ষিত বেকার,
কে দেবে ওদের কাজের জোগাড়।
কর্মহীন বেকার যুবক বিভ্রান্ত অতি,
আড্ডা আর মিছিল ছাড়া নাই গতি।
আর ঐযে রবিঠাকুর বলে গেছেন
" রাজার হস্ত করে সমস্ত
কাঙালের ধন চুরি"।
ধর্ম নিয়ে চলেছে কত টানা টানি
এখন সিসিএ, এন আর সি, নিয়ে হানা হানি।
বেকার দের চাকুরী কোথায়,
গরীবের পেটে খাবার কোথায়।
কৃষক পায়না ফসলের মূল্য
ফোরেরা বাড়িয়ে চলে ফসলের মূল্য।
মানুষের চলেছে বাঁচার লড়াই,
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
=====================
No comments:
Post a Comment