Thursday, April 12, 2018

234 ||--আর্সেনিক বিষ--||

234>||--আর্সেনিক বিষ--||

ক্রমে বাড়ন্ত আর্সেনিক বিষ, 
ভুগর্বস্তিত জলে।
কোলকাতার আশেপাশে,
মানুষ বিপন্ন আর্সেনিকের ফলে।
এই বিষে ভুগছে কারা,
ওই দরিদ্র অসহায় যারা।
বিত্তবানদের আছে অনেক প্ৰযুক্তি,
তাঁরা অনাআসে পাচ্ছেন মুক্তি।
দিন দিন বাড়ছে সুবিশাল অট্টালিকা,
গগন চুম্ভী সকল ইমারত অট্টালিকা।
বাড়ছে ডিপ টিউবলের চাহিদা,
চাষ আবাসে জলের মেটাতে খিদা।
চলছে ভুগর্বস্থ জলের অপব্যবহার,
সাথে পাল্লা দিয়ে আর্সেনিকের প্রহার।
গরিবের ভরসা কূপ ও টিউবয়েল,
সাথে নিত্য বাড়ন্ত এই আর্সেনিকের খেল।
আমরা উন্নত প্রযুক্তির করি বড়াই,
তথাপি ওই দরিদ্রদেরই বলি চড়াই।
প্রতিদিন বাড়ছে আর্সেনিক বিষের ভয়,
তথাপি সর্বত্র ভুগর্বস্থ জলের বিপুল অপচয়।
আকাশ বাতাস প্রদুশন বিষে ভরা,
পথ ঘাট শব্দ দুশনের আখড়া।
খাদ্য, ফল,মূল,আজ ভেজালের বিষেপূর্ন,
জল ছিল স্বচ্ছ অপব্যবহারে তাওহল বিষপূর্ন।
আধুনিকতার অহংকারে মত্ত সর্বজন,
ন্যায়,অন্যায়,পাপ,পুণ্য দিয়ে বিসর্জন।
আমরা উন্নত,করি প্রগতির অহংকার,
উপেক্ষা করে চলেছি  প্রকৃতির হুঙ্কার।
তাইত ডেঙ্গু, আর্সেনিক নিত্য নুতন রূপে,
হামলা করে চলেছে আমাদের দুয়ারে।
খাদ্যে বিষ,ওষুধে ভেজাল,জলে আর্সেনিক,
তথাপি চলছে আমাদে জীব স্বাভাবিক।
সর্বত্র বিষের এহেন বার বাড়ন্ত, 
জানিনা আমাদের জ্ঞান হবে কবে।
এতো বিষের বোঝা নিয়ে বাড়ন্ত,
কেজানে পরবর্তী প্রজন্মের কি হবে ।
||-----ANRC--------06/01/2018----------||
||=========================||

No comments:

Post a Comment