257>||--একটু সচেতনতা--||:---
আজ ক্রুধ্য বুঝি আমাদের আকাশ,
প্রকৃতিও মলিনতায় ঢাকেছে প্রকাশ।
পরিবেশ চাইছে প্রতিশোধ নিতে,
আমাদের কৃত কর্ম ফিরিয়ে দিতে।
আমরাই করে চলেছি বিষাক্ত পরিবেশ,
নিত্য অবহেলায় করছি বায়ু ও শব্দ দূষণ।
আমাদের পরিবেশের বন্ধু সকল,
কীট পতঙ্গ পশু পাখি সকল।
আমরা শিক্ষার করি বড়াই,
করি জ্ঞানের অহংকার।
অথচ নিত্য করি অবহেলনা পরিবেশকে,
ভাবিনা পরিবেশ সচ্ছতা নিতান্ত দরকার।
মানুষ হয়েও গড়ে চলেছি মানুষ মারার কল,
দিন প্রতিদিন করে চলেছি অজস্র গড়ল।
বিজ্ঞ জন বিজ্ঞানকে দিয়ে দোহাই,
করেচলেছেন প্রকৃতিরে ধংশ অবিরল।
আমরা মানুষ নিজেকে ভাবি উন্নত,
কীট, পতঙ্গ,পরজীবীরাও বাড়ন্ত।
আমাদের নিত্য নুতন আবিষ্কার,
কীট, পতঙ্গেরাও হচ্ছে দুর্নিবার।
মরছে মানুষ,মারছি মশা,মাছি,
দিনদিন বাড়ন্ত মানুষের ভিড়।
কেউ নাই পিছিয়ে,
কীট, পতঙ্গ,মশা,মাছির ভিড়।
কবে হবো আমরা সচেতন,
করবো পরিবেশের জতন।
বাতাস,জল,বৃক্ষকে করে জতন,
নিজ আপন সচ্ছ মনের মতন।
বায়ু,জল,বৃক্ষ, এরাই জীবের জীবন,
এই অতি সামান্য জ্ঞানেই বাঁচবে জীবন।
বৃক্ষ কুলের ধংশ ও পরিবেশ দূষণ,
পৃথিবীর বুকে আনছে ধংশ ভীষণ।
আমাদের শুভ সচেতনতাই একমাত্র অস্ত্র,
পৃথিবী কে করতে রক্ষা,
নচেৎ ধংশ অনিবার্য ।
||--©➽ ---ANRC---21/11/2917::-----||
<--©--●অনাথ●--->
【--anrc---------2018--】
【=রাত্রি:01:08:22=】
【=কোলকাতা -56=】
||========================||
No comments:
Post a Comment