Tuesday, April 17, 2018

247>||--বীক্ষণ--||-

247>||--বীক্ষণ--||

ফুলের রঙে রাঙিয়ে,

মনের কলম দিয়ে,

আজ লিখি তোমায় মন নিয়ে।

কি করে বলি,

কেমনে কাটে প্রহর।

একলা তোমার চিন্তা মনের কোণে,

দিন রাত কত চিন্তার যাতনা সয়ে মনে।

শুতে জাগতে,পথ চলতে একাকী,

তোমারই ছবি মনে মনে আঁকি।

জানি তোমার মনের তল পেতে,

আমাকে হবে বার বার জন্ম নিতে।




তোমার ঐদুটি চোখের নেশা,

কি জাদু মাখানো তাঁর নেশা।

কম্পিত হৃদয়ে জাগে নুতন আশা,

ভুলিয়ে দেয় আমার পথের দিশা।

পলকহীন আকর্ষণ উলঙ্গ দৃষ্টি,

যেন সেই কামদেবের অপরূপ কৃষ্টি।

আমাকে ভাবায় অনেক,

ধরে রাখতে চাই মিলনের গন্ধ, আবেগ।

গভীরতার কুন্ড খুঁজে চলি মনে মনে,

নিরালায় একলা পথে স্বপ্নের গল্প বুনে।

জানি তোমার মনের তল পেতে,

আমাকে হবে বার বার জন্ম নিতে।




তোমার সিক্ত পেবল ওষ্ঠ,

রক্তিম গোলাপ পাপড়ির মতন,

ভোরের শিশির স্পর্শের শিহরণ।

ফুল চন্দন আতরের গন্ধ মাখা,

তোমার সর্বাঙ্গে ফুলের রেনু মাখা,

প্রথম পরশের সেই ব্যথার শিহরন।

সেদিন বর্ষায়,

সিক্ত বস্ত্রে শরীরের সবটুকু,

বিহ্বল চিত্তে একাগ্র মনে,

গোগ্রাসে গিলেছিলাম তোমার ছবি।

আজও মনেপরে যায়,

তোমার চলায়।

শরীরের ঢেউ উথলে ওঠা,

সাগর সলিলের ফেনিল ফেনা,

জল কন্যা যেন ললিত ললনা।

জানি তোমার মনের তল পেতে,

আমাকে হবে বার বার জন্ম নিতে।




হিমালয় শৃঙ্গের জমেথাকা তুষার,

যেন তোমার সর্বাঙ্গে মাখা।

সেই শীতলতার পরশের স্বপ্ন,

হৃদয় আপ্লুত শ্রান্ত তুষার মাখা।

তোমার মাতানো প্রেমের নেশা,

আমার মনের পাগলের দশা।

তোমাকে জানতে বুঝতে,

তোমার মনের তল পেতে,

আমাকে হবে বার বার জন্ম নিতে।




তোমার চকিত চাহনির ছলনা,

তোমার মনের আদর করুনা,

দীর্ঘ করে আমার নিঃস্বাস প্রশ্বাস,

বাড়িয়ে তোলে আমার হৃদ কম্পন,

রোমে রোমে জাগে শিহরন স্পন্দন।

তুমি আমার মনের সরগম,

হৃদস্পন্দন যেন বীণার মূর্ছনা,

স্বপ্নের ফুল কুমারী তন্বী তনয়া তনিমা,

স্নিগ্ধ ভোরের দক্ষিণা বায়ুর স্পর্শ প্রেরণা।

তোমার একটু পরশের লাগি,

হৃদয়ে জাগে অনাবিল হর্ষ মাধুরী।

জানি তোমার মনের তল পেতে,

আমাকে বার বার হবে জন্ম নিতে।




তবুও ব্যথিত মনে চেয়ে থাকি,

চেয়ে চেয়ে লাল গোলাপ কেই দেখি।

গোলাপের বাগিচায় মধুকর যেমন,

নেশায় মত্ত একমনে করে মধুর চয়ন।

আমার ভালোবাসা করে পর্যবেক্ষণ,

তোমার রূপের গন্ধ খোঁজে সর্বক্ষণ।

তোমার স্বপ্ন হৃদয়ে আঁকি সর্বক্ষণ,

এ নয় আমার মোহাচ্ছন্ন মনের বীক্ষণ।

জানি তোমার মনের তল পেতে,

আমাকে বার বার হবে জন্ম নিতে।




||----anrc-------09/03/2018::-----||





<--©--●অনাথ●--->


【--anrc---------2018--】


【=রাত্রি:01:08:22=】


【=কোলকাতা -56=】





||=====================||

No comments:

Post a Comment