Monday, April 16, 2018

239>||--আয়না---||-

239>||--আয়না---||

আয়না কখনই মিথ্যা বলেনা
সামনের সত্যকে দেখাতে ভোলেনা।
নিজে কিছু না বলে প্রতিফলনই করে,
মিথ্যা,অসত্যকে সদা বর্জন করে।

আয়নাইতো প্রকৃত সুন্দর বন্ধু,
প্রতিদান চায় না সদা সত্য বলে।
আঘাত করলেও প্রত্যাঘাত করেনা,
প্রত্যুত্তরে ভেঙে পড়লেও কাঁদেনা।

অতি নিরীহ বস্তু আয়না বা দর্পণ,
দিনে একবার না দেখলে মানেনা মন।
তার সামনে না দাঁড়ালে চলেনা না একদম।

আবার কেউ তো থাকতেই পারেন না
দর্পণ ছাড়া একদম।
দর্পণ এমনই এক বস্তু, যাকে ছাড়া
হয়তো দিনই কাটবে না একদম।

অনেক সতর্কবাণী, কুসংস্কার,
আছে আয়নাকে ঘিরে,
কেউতো মানে জীবিত আর মৃত জগতের

পার্থক্যটুকু লোপ পায় নাকি আয়নায়।


কেউ বলে অন্য জগতের প্রবেশপথ আয়না,
কোনো অসতর্ক মুহূর্তে বেরিয়ে আসতে পারে
অন্য জগতের কেউ যা ভাবা যায়না।
এই নিয়ে অনেক সাবধান বাণীর কারন,
অনেক নাকি ঘটতে পারে ভয়ের কারন।

রোমানরদের মতেতো ভেঙলে আয়না,
ক্ষতি হয় আত্মার ভাঙা আয়নার কারন।
ইহুদি সংস্কৃতিতে কেউ গেলে মারা
বাড়ির সমস্ত আয়না দিয়ে দেয় ঢাকা।
নয়ত মৃতের আত্মা আটকে থাকবে
আয়নার ফাঁদে।

ঘুমন্ত মানুষের স্বপ্নকে নাকি
আটকে দিতে পারে আয়না,
যদি ঘুমোবার আগে না দেয় ঢাকা,
ঘরের আয়না।


আর সেই গল্প কথার
'ব্লাডি মেরি'-র নির্জন ঘরে আয়না!
সামনে দাঁড়িয়ে মহিলারা তাকে ডাকলে,
ব্লাডি মেরি নাকি আবির্ভূত হয় আয়নাতে।
আর আছেন 'ক্যান্ডিম্যান' সেও সেই চরিত্রে
ব্লাডি মেরির মত তিনিও আসেন আয়নাতে।

পশ্চিমের অবিবাহিত যুবতীরা মানেন মনে,
আপেল খেতে খেতে আয়না দেখলে
হবু স্বামীকে দেখতে পাওয়া যাবে।
ভূত দেখতে পাওয়ার সম্ভাবনার কারন।
রাতে কিংবা মোমের আলোতে
আয়না দেখা বারণ।

সবশেষে বলি এবুঝি কেবল ভাবনা,
হয়তোবা কখনো এও আমাদের কল্পনা।
অপ্রাকৃত জীবদের এই জগতের সঙ্গে
সংযোগ রাখার মাধ্যম বুঝি আয়না।

||-©➽-ANRC----15/12/2017::----------||
||=======================||

No comments:

Post a Comment