Thursday, April 12, 2018

232>||বসন্ত হারিয়ে গেছে


232>বসন্ত হারিয়ে গেছে

======================

 232>=বসন্ত হারিয়ে গেছে--||

আজি ফাল্গুনের বসন্ত হারিয়ে গেছে,
পলাশের পাপড়ি ম্লান হয়ে গেছে।
ভ্রমরেরা গুন গুন ভুলে গেছে,
মৌমাছিরা পথ ভুলে গেছে।
প্রকৃতি অনেক পাল্টে গেছে,
বসন্তের হওয়া বইতে ভুলে গেছে।
মনে হয় বেদনায় ভরেগেছে প্রকৃতি,
আজ দূষণে বিষিত পরিবেশ প্রকৃতি।
তাই প্রকৃতি বসন্তের রূপ ভুলে গেছে,
দূষণে, জল,আকাশ,বাতাস ভরে গেছে।
প্রকৃতির চেনা সেই প্রকৃত বসন্ত,
বোধ হয় আজ হয়েছে তার অন্ত।
তথাপি আসুক বা নাই আশুক বসন্ত,
মন আমাদের যেন না ভোলে বসন্ত।
ফাল্গুনের বসন্ত আজ হয়তো অশান্ত,
মনের বসন্ত ই তো প্রকৃত বসন্ত।
লাগলে মনে বসন্তের হাওয়ার দোল,
শুদ্ধ হবে মন, দূর হবে মনের গড়ল।
দুরহবে মনের গ্লানি সকল দুঃখ যাবে দূর,
বসন্তের রং মাখা সুবাসে হৃদয় ভরপুর।
।।--anrc--01/04/2017:::-------।।
||==================||
====================


 
 

No comments:

Post a Comment