Tuesday, April 17, 2018

241>||---কিছু ভাবনা---||

241>||---কিছু ভাবনা---||

কিছু ভাবনা জাগে ক্ষনিকের তরে,
সময়ের ব্যবধানে মনের কোণে।
সেগুলোই লিখেজাই,
একান্ত আপন মনে।
হাসিতো ক্ষনিকের উত্তেজনা মাত্র,
কান্না সেতো হৃদয়ের ব্যাকুলতার জন্য।
যার সাথে হাসতে পাড়া যায়, 
তারসাথে কিছুটা সময় কাটান যায়।
যার সামনে কান্না করা জায়,
সারা জীবনই তার সাথে কাটানো যায়।
জীবন তো এক নাট্য শালা মাত্র,
প্রতিটি মানুষ নাটকের এক একটি পাত্র।
জীবন যুদ্ধে কষ্ট ভোগ তো কোরতেই হবে,
কষ্ট ছাড়া যুদ্ধে জয়ী হয়েছে কে কবে।
কর্মে দায়িত্ব বোধ যার জতো বেশি,
কষ্ট তারই ভোগ করতে হয় ততো বেশি।
দায়িত্ববোধ সহ দায়িত্ব সহকারে কাজ করে যে,
জীবন যুদ্ধে কখনো হারেনা সে।
দায়িত্ববান মানুষ জীবন যুদ্ধে হয় জিতবে,
নয়তো জীবন থেকে কিছু নুতন শিখবে।
মানব জীবন তো কর্ম করার জন্য,
কর্ম ছাড়া জীবন বোধ হয়না গন্য।
কর্ম প্রধান বিশ্ব মাঝে কর্মই ধর্ম,
দায়িত্ব সহকারে কর্ম করাই শ্রেষ্ঠ।
কর্ম করো পরের তরে শুভ চিন্তা নিয়ে,
নিজেরে বিলায়ে দাও সকলের মাঝে গিয়ে।
মিলায়ে মিলিবে সকলের তরে,
কর্ম করাচাই নিঃস্বার্থে দায়িত্ব নিয়ে।
||---ANRC------10/12/2017:::-----------||
||==================≠=======||


No comments:

Post a Comment