Tuesday, March 20, 2018

214 .৷৷---আমরা ভাবি অনেক--৷৷-

214 .৷৷--আমরা ভাবি অনেক--৷--22/06/2017-------------(N)

আমরা ভাবি অনেক, //
আমাদের ভাবনাও অনেক। //
কার কি ভাবনা তারও খবর রাখি, //
ভাবনা গুলির গুরুত্ব অনেক জানি। //
ভাবনার কি আছে কোনো শেষ, //
সমস্ত বিশ্ব ব্রহ্মান্ড থেকে  দেশ। //
কোনটা কখন কেন দিতে হবে বাদ, //
সেটানিয়েও গড়ি অনেক প্রতিবাদ। //
তবুও ভাবনার নাই কোনো অন্ত, //
ভাবতে চাই সবকিছুর আদি অন্ত। //
ভাবনার জগতেই থাকতে ভাল বাসি, //
কিন্তু বর্তমান থেকে অতীত নিয়ে বেশি। //
অতীত গুলোই মনে দাগ কাটে বেশি, //
বর্তমানের দগ্ধতা হয়তো অনেকই বেশি। //
বহু জনে বলেন অতীত আমাদের চারণভূমি, //
মনেগেঁথে আছে   অতীতের ছবি ভুঁড়ি ভুঁড়ি। //
তবুও নিত্য নুতন কে ভুলি কি করে, //
অতীত নিয়ে করি তর্ক আলোচনা, //
বর্তমান নিয়ে গড়ি আন্দলন সমালোচনা। //
বাদ যায় না কোনচিন্তা স্পোর্টস থেকে স্পেস, //
রান্না ঘরথেকে রাজনীতি,ধর্ম থেকে ধর্ষন, //
দেশ থেকে বিদেশ, কি নাই আলোচনায়। //
ভাবনা নিয়েই তো আছে বাংলা চিরকাল, //
বাংলার  ভাবনা আজ বিশ্ব ভাববে কাল। //
তাইত বাংলার জয় জয়কার চিরকাল। //
৷৷-©➽--ANRC---22/06/2017----৷৷

৷৷=======================৷৷

No comments:

Post a Comment