294>||-সুখ সুখ সুখ-||
<-----©-আদ্যনাথ--->
সুখ সুখ সুখ------
ছিলাম নিতান্ত অন্ধকারে,
তাইতো সুখের সন্ধানে,
ভ্রমিলাম দেশ দেশান্তরে।
সুখ যে আছে নিরালায় বসে
নিজ অন্তর দেশে।
বুঝিনাই আগে ,
তারে খুঁজিলাম বৃথাই বাহিরে
অজ্ঞান অন্ধকারে ভ্রমে
ঘুড়িলাম দেশে দেশে ,
ব্যর্থ পরিশ্রমে।
সৎ, চিৎ, আনন্দ,
সত্যম্, শিবমম্, সুন্দরম্,
অস্তি, ভাতি, প্রিয়,
হলেও ভিন্ন ভিন্ন,
মুলেতে কই সত্তার অঙ্গ।
নিত্য যাহা কিছু তাই তো আনন্দ ,
যেখানে জ্ঞান সেখানেই আনন্দ।
আনন্দইতো আত্মার স্বরূপ,
জীবাত্মার স্বরূপ।
এহেন আনন্দ ময় স্বরূপের সাক্ষাৎকার ,
এইতো জীবনের লক্ষ্য।
এখানেই হয় আত্ম দর্শন ,
এখানেই হয় সকল আনন্দের কর্ষণ।
বুদ্ধিই পারে করতে এই আনন্দের বিশ্লেষণ,
বুদ্ধির দ্বারাই বাড়ে আনন্দ উপলব্ধি আকর্ষণ।
একবার বোধে বোধ হলে ,
সকল বাঁধা যাবে দূরে চলে।
ভয় থাকেনা বিপথ গামী হবার ,
জাগতিক সকল সুখের হয় অধিকার।
জাগতিক সকল সুখ,দুঃখ,
সমাহিত হয় তার অন্তরে।
তখন কার সাধ্য তারে বিচলিত করে।
<-----©-আদ্যনাথ--->
【--anrc-11/03/2019--】
【=রাত্রি:10:10:22pm=】
【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
No comments:
Post a Comment