Thursday, March 14, 2019

296>||- বিদ্যার্থী জীবন- ||

   296>||- বিদ্যার্থী জীবন- ||
          <---©-আদ্যনাথ--->

"বিদ্যা দদাতি বিনয়ম্ !
শ্রদ্ধাবান লভতে জ্ঞানম্ !" -


বিদ্যার্থী দেশ ও জাতির সম্পদ,
বিদ্যার্থীর পরিচয় তার  মনুষ্যত্বের।
শিক্ষার চূড়ান্ত ফল সহনশীলতা,
মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা।

বিদ্যা শিক্ষাতে হয় জ্ঞানের প্রকাশ,
খেলা ধুলা ব্যামে হয় শরীরের বিকাশ।
স্বচ্ছ  চিন্তা সম্ভব স্বাস্থ্যবান্ শরীরে,
নির্মল সুন্দর চিন্তা সমাজ কল্যাণের তরে।

নিত্য ক্রীড়া কৌশল ও শরীরচর্চা,
বিদ্যার্থী জীবনে উচিত রোজ নামচা।
সুশিক্ষা, সুন্দর শরীর সুঠাম
এমন বিদ্যার্থী সমাজে একান্ত মূল্যবান।

একনিষ্ঠ সাধন ও কর্মনিষ্ঠ বিদ্যার্থী জীবন,
প্রত্যহ নিজ কর্মের উচিত পর্যবেক্ষণ।
ক্রোধ,আনন্দ,দুঃখ,কষ্ট, জিবনে অপরিহার্য,
সকলি জীবন যুদ্ধে সময়ের ধর্ম।

শিক্ষা দিয়ে জীবন শুরু স্বাস্থ্যই সম্পদ,
প্রকৃত শিক্ষাইতো দেশের সম্পদ।
শিক্ষার পূর্ণতা হয় নম্রতার গুণে,
অহঙ্কার বর্জিত শিক্ষা নম্রতা দানে।

বিদ্যার্থী জীবনে শ্রদ্ধা ও নিষ্ঠা শ্রেষ্ঠ ধর্ম,
অহঙ্কার,জীবনের চরম শত্রু ও দুষ্কর্ম।
পিতা মাতা শিক্ষাগুরুই বিদ্যার্থীর শরণ্য,
শ্রদ্ধাবান বিদ্যার্থী সদাই বরেণ্য।

নদীতো চায় ঝর্নাকে সমুদ্রে পৌঁছে দিতে,
ঝর্না বলে বিশাল হতে সমুদ্রে গিয়ে,
বিশালতার লোভে লবণাক্ত হবার থেকে,
ছোট হয়ে মিষ্টি থাকাই শ্রেয়।

গুন ও কর্মই মানুষের শ্রেষ্ঠ পরিচয়,
জাতপাত ধর্ম  অহঙ্কার বাড়ায়।
রূপের সৌন্দর্য ক্ষণিকের তরে,
সময়ে শুকনো পাতার মত ঝড়ে পরে।
গুনের সৌন্দর্য চিরকাল রয়,
সময়ের সাথে গুণের সৌন্দর্য ক্রমে বাড়ে।

রুপে মুগ্ধ হয় লোভী,
গুণে মুগ্ধ হয় জ্ঞানী।
বিদ্যার্থীর জ্ঞান শিক্ষার গুনে,
বিদ্যার্থী আদরনিয় তার শ্রদ্ধার গুণে।

     <---©-আদ্যনাথ--->
 【--anrc--19/03/2019 --】
     【=সকাল:08:08:12=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56-】
===========================

No comments:

Post a Comment