Friday, February 15, 2019

281>||- মেঠো পথ --||

   281>||- মেঠো পথ --||
              <-----©-আদ্যনাথ--->

আমি ভালোবাসি তোমাকে,
সেকি আমার অপরাধ।
জানি এই ভালোবাসাতেই আমার সর্বনাশ,
কেবলি অরণ্যে রোদন।
তবুও ভালোবাসি তোমাকে,
তোমার ঐ কাঁকর বিছানো বুকে
যতবার গেছি হেঁটে।
মনে পড়ে সেই কিছুদিন আগে
হেঁটেছিলাম তোমার বুকে,
রক্তাক্ত হয়ে ছিল দুটি পা,
তোমার ক্ষুরধার কাঁকরে।

তবুও আমি ভালোবাসি তোমাকে,
কোথাও তুমি কতো সুন্দর,
কালো কম্বলের মতন পিচে মোড়া।
কোথাও সিমেন্ট বালি পাথরের কংক্রিট।
কিন্তু আমার ভালোলাগে,
ওই অজ পাড়াগাঁয়ের মাটির পথ।
গ্রাম বাংলার সেই পথ,
আজ গেছে হারিয়ে।
তবুও ভালোবাসি তোমাকে।
দুই ধারে গরুর গাড়ির চাকার গর্ত,
মাঝখানে উচুঁ মাটির পথ।
বর্ষায় হাঁটু পর্যন্ত কাদ,
গ্রীষ্মে ধুলোয় ঢাকা ।
গ্রামের বধূ জল লয়ে যায় কাঁখে,
ওই পথ বয়ে।
শিশুরা  প্রাণের উল্লাসে ঐপথে,
দিন ভর খেলা করে।

আমি ভালোবাসি তোমাকে,
তোমার দুই ধারে ক্ষেত খামার,
ধান পাট কতো গাছ গাছালি।
মাঠে মাঠে চাষীদের ফসল,
কতো ফুল পশু পাখি।
খালের ধার দিয়ে চলে গেছো তুমি
গ্রাম থেকে গ্রামে।

আমি ভালোবাসি তোমাকে,
কিন্তু মনেহয় ঈশ্বর নাই আমার সহায়।
তাই বুঝি ধীরে ধীরে,
আমার চলার ক্ষমতা নিঃশেষ করে,
ঈশ্বর অট্টহাসিতে আমায় ব্যঙ্গ করে।

আমি ভালোবাসি তোমাকে,
সেই গ্রামের মেঠো পথ,
যে আমাকে শিখিয়েছে চলা,
শিখিয়েছে মানুষের সাথে কথা বলা।
আজ আমি কোন মতে হেঁটে চলি,
শহরের পিচের তপ্ত গরমে,
সদাই ভয় এই বুঝি কোন যান্ত্রিক বাহন,
ঠেলে ফেলে দিতেচায় পথের ধারে।

আমি আজও ভালোবাসি
পাড়াগাঁয়ের সেই মেঠো পথ।
মণ চায় মাটির ধুলো মেখে,
পুকুরে ঝাঁপিয়ে সাঁতার দিয়ে
এপার ওপার হতে।
প্রাণখোলা হওয়া,
কখনো ধানের শীষে ফুল ধরার গন্ধ,
কখনো  ঘরে ঘরে ধান সিদ্ধর গন্ধ।
মাঠে বসেছে আখের কল,
বাতাসে ভেসে আসে,
আখের গুড় তৈরি মিষ্টি গন্ধ।
খেতে খেতে সবুজ সাখ সবজি।

হে মেঠো পথ আমি আজও ভালোবাসি,
ভালোবাসি তোমার ধুলি কণাকে।
তাই বার বার বলি
আমি আজও ভালোবাসি তোমাকে।
মাখতে চাই তোমার ধুলি কণা দেহে।
 ভালোবাসি তোমাকে।         
     【--anrc--13/02/2019--】
     【=রাত্রি:12:15:53=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
========================





No comments:

Post a Comment