Friday, February 22, 2019

289>||-বাংলা ভাষা -||


 289>||-বাংলা ভাষা -||
               <-----©-আদ্যনাথ--->

আমরা বার বার বলি,
হাজার বার বলি।
আমরা বলতে চাই আমাদের ভাষা।
আমাদের গর্ব আমাদের আশা,
আমাদের বাংলা ভাষা।
সে আমাদের বাংলা ভাষা।
জন্মের পরে প্রথম যেদিন,
হয়েছিল কথা বলা শুরু,
সেইদিন প্রথম কথা,
বাংলা ভাষাতেই হয়েছিল শুরু।

বাংলা আমাদের প্রাণের ভাষা,
বাংলা তেই আমাদের সকোল আশা,
বাংলার বায়ু, বাংলার জল,
বাংলার এই নীল আকাশ,
বাংলা জন্ম ভূমির মাটি।
সকলি বাংলায় মাখা মাখি,
সকলি সোনার থেকেও খাটি।

এমন বাংলাকে কি আমরা
কখনো ভুলতে পারি।
বাংলার ঋতু, বাংলার ফুল, ফল,
বাংলার নিবিড় বনাঞ্চল,
সকলি আমাদের প্রিয়,
আমাদের প্রাণের প্রাণ।

দুই বাংলার কতো শ্রেষ্ঠ মানুষ,
বাংলার প্রেম ভালোবাসা দিয়ে,
বার বার করেছে বিশ্ব জয়।
বাংলা ভাষা আমাদের "মা"য়ের সমান।
আজ সেই একুশে ফেব্রুয়ারি।

সেদিন রাজপথ হয়েছিলো
কতো তরুণের রক্তে রঙিন,
কতো তরুণের রক্ত বহে ছিল
বাংলাদেশের রাজ পথ রাঙিয়ে।
আজও মনে পড়ে বারে বারে
এতগুলি বছর পার করে।

সেদিন পূর্ব বাংলা হয়েছিল উত্তাল,
কতো তরুণ দিয়েছে আত্ম বলিদান,
কেড়ে নিতে বাংলা ভাষার অধিকার।
বাংলা হোক রাষ্ট্রভাষা,
পূর্ব বাংলা চেয়েছিল সেই অধিকার।
আজও পূর্ব বাংলায় শোনা যায়
সেই সন্তান হারা "মা"য়েদের হাঁ হাঁ কার।

সেদিনের মতন আজও
পুবাকাশে ওঠে সূর্য রক্তের লালিমা মেখে।
অস্ত যায় দূই বাংলাকে রাঙিয়ে দিয়ে।
বসন্তের পলাশ যেন,
সেই রক্ত মেখে গায়ে,
রক্ত লালিমায় রঙিন আজও শোভা পায়।
সেই একুশে ফেব্রুয়ারি
তারে কখনো কি ভুলতে পারি।
সে যে শহীদের রক্তে রাঙা
একুশে ফেব্রুয়ারি।

সেদিন বাংলার তরুণদের দৃঢ় মনোবলে,
জাতিসংঘ নিয়েছিল সিদ্ধান্ত নুতন করে।
একুশে ফেব্রুয়ারিকে দিতে সন্মান,
2010 হতে দিনটি পেল আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসের সন্মান।

মনের কোঠায় জমেথাকা
সকল আদর সন্মান দিয়ে,
বাংলাকে করি বার বার প্রণাম,
বাংলা ভাষাকে করি অন্তর হতে প্রণাম।

      <-----©-আদ্যনাথ----->
     【--anrc--21/02/2019--】
     【=রাত্রি:11:38:22=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
=========================

No comments:

Post a Comment